সার্বভৌমত্ব · ইনসাফ · সৃষ্টির সেবাSovereignty · Social Justice · Care for Creation

তারেক রেজা Tareq Reza

  • রাজনীতিকPolitical Leader
  • মানবাধিকারকর্মীHuman Rights Activist
  • সংগঠকOrganizer

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক।Central Organizing Secretary of the National Citizen Party (NCP). A Central Coordinator of Students Against Discrimination in the July 2024 uprising.

পরিচয়Profile

এক নজরেAt a Glance

তারেক রেজা বাংলাদেশের একজন তরুণ রাজনীতিক, মানবাধিকারকর্মী ও সংগঠক। দশ বছর বয়সে পবিত্র কুরআনের হাফেজ হওয়ার পর কওমী ও আলিয়া, দুই ধারাতেই পড়াশোনা করেন। এরপর লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। বর্তমানে রাজনীতির পাশাপাশি তিনি আইন বিষয়ে লেখাপড়া করছেন।Tareq Reza is a young political leader, human rights activist and organizer in Bangladesh. He memorized the Holy Quran at age ten and studied in both the Qawmi and Alia streams, then studied in the Department of Sociology at the University of Dhaka. Alongside politics, he is now studying law.

২০১৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদবিরোধী ছাত্র রাজনীতিতে সক্রিয়। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।Active in anti-fascist student politics at Dhaka University since 2019, he was a Central Coordinator of Students Against Discrimination during the July 2024 uprising. He now serves as a Central Organizing Secretary of the National Citizen Party (NCP).

পুরো জীবনগল্প পড়ুনRead the full life story
  • বর্তমানNow কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াসপোরা: মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলCentral Organizing Secretary, National Citizen Party (NCP) Diaspora: Middle East & Africa Region
  • জুলাই ২০২৪July 2024 কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনCentral Coordinator, Students Against Discrimination
  • ২০২৩2023 প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, গণতান্ত্রিক ছাত্রশক্তি (ঢাবি শাখা)Founding Joint Convener, Democratic Student Force (DU unit)
  • ২০২১2021 প্রতিষ্ঠাকালীন সদস্য, স্টুডেন্টস এগেইনস্ট টর্চার (SAT)Founding Member, Students Against Torture (SAT)
  • ২০১৯2019 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদবিরোধী ছাত্র রাজনীতিতে যোগ; ছাত্র অধিকার পরিষদে সক্রিয়, পরে ঢাবি শাখার পাঠচক্র সেলের সমন্বয়কJoins anti-fascist student politics at Dhaka University; active in the Students' Rights Council (BSRC), later Coordinator of its DU Study Circle Cell
সমাবেশে বক্তব্য রাখছেন তারেক রেজা

জনগণই রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের ভাগ্য ও ভবিষ্যৎ তারাই ঠিক করবে।The people are the owners of the state. They will determine its fate and future.

রাজনৈতিক দর্শনPolitical Philosophy

যে বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেনThe Bangladesh He Dreams Of

  1. ০১01

    সার্বভৌমত্বSovereignty অটুট সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদাUncompromising sovereignty and national dignity

    সব ধরনের বৈদেশিক আধিপত্যবাদ ও অসম চুক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা, ভূ-রাজনৈতিক স্বার্থ ও জাতীয় আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখা। দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি গড়ে তোলা।Standing firm against all forms of foreign hegemony and unequal treaties to safeguard Bangladesh’s independence, geopolitical interests, and national dignity. Fostering an independent, self-respecting foreign policy that puts the people of Bangladesh first.

  2. ০২02

    ইনসাফSocial Justice ইনসাফভিত্তিক রাষ্ট্র ও মানবাধিকারA just state and human rights

    গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং রাষ্ট্রীয় নিপীড়নের চির অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা। দল-মত, ধর্ম ও শ্রেণি নির্বিশেষে প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার, বাক্‌স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা।Putting a permanent end to enforced disappearances, extrajudicial killings, and state repression to establish the true rule of law. Ensuring fundamental human rights, freedom of expression, and access to justice for every citizen regardless of faith, class, or political belief.

  3. ০৩03

    সৃষ্টির সেবাCare for Creation সৃষ্টির সেবা ও সর্বজনীন কল্যাণCare for creation and universal welfare

    কেবল মানুষের জন্যই নয়, বরং ‘খিদমাতুল খালক’ বা সৃষ্টির সেবার মহান দর্শন থেকে প্রাণিকুল, নদী, বন ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা। জলবায়ু সুবিচার প্রতিষ্ঠা এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।Inspired by the philosophy of Khidmatul Khalq (Service to Creation), extending political responsibility beyond humans to protect wildlife, rivers, forests, and biodiversity. Championing climate justice and eco-friendly sustainable development for a livable future.

রাজনৈতিক অঙ্গীকারPolitical Commitments

সংস্কারের রাজনীতি: রাষ্ট্র, সংবিধান ও প্রতিষ্ঠানের মৌলিক সংস্কারThe Politics of Reform: Fundamental Reform of State, Constitution and Institutions

শুধু ক্ষমতার হাতবদল নয়, বদলাতে হবে ব্যবস্থাকে। সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনব্যবস্থার মৌলিক সংস্কারের মধ্য দিয়ে এমন রাষ্ট্র গড়া, যেখানে ক্ষমতা জবাবদিহির অধীন থাকে এবং ফ্যাসিবাদ আর কখনো ফিরে আসতে না পারে। জুলাই সনদের বাস্তবায়ন এই সংস্কারের ভিত্তি।Not merely a change of hands in power, but a change of the system itself. Building, through fundamental reform of the constitution, the judiciary, the administration, law enforcement and the electoral system, a state in which power stays accountable and fascism can never return. Implementing the July Charter is the foundation of that reform.

২৪24 রাষ্ট্র সংস্কারে এনসিপির ২৪ দফা দেখুন নতুন বাংলাদেশের ইশতেহার, ৩ আগস্ট ২০২৫See the NCP's 24 points for state reform Manifesto for a New Bangladesh, August 3, 2025
৪৭, ৭১ ও ২৪-এর পাটাতনে নতুন রাজনৈতিক বন্দোবস্তNew Political Settlement Rooted in '47, '71 & '24

১৯৪৭-এর আজাদী ও উপনিবেশবিরোধী লড়াই, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান, আমাদের জাতীয় ইতিহাসের এই তিনটি মূল ভিত্তিকে ধারণ করেই আগামীর বাংলাদেশ নির্মাণ করা। এই তিন ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতাকে অবিচ্ছেদ্য রেখে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ঘটানো এবং একটি নতুন ও জবাবদিহিমূলক রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলা।Building the future of Bangladesh by embracing the three foundational pillars of our national history: the anti-colonial struggle of 1947, the Liberation War of 1971, and the historic July Uprising of 2024. Treating these historic struggles as an unbroken continuum to dismantle authoritarian structures and establish an accountable new political settlement.

জুলাই বিপ্লব ও ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের শহীদদের মর্যাদা রক্ষাHonoring Martyrs of the July Uprising & 16-Year Anti-Fascist Struggle

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন ও গণহত্যার বিচার নিশ্চিত করা। একইসাথে ২০১৩ সালের শাপলা চত্বর গণহত্যাসহ বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, ‘আয়নাঘর’ ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হওয়া সকল শহীদ এবং মজলুমের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।Ensuring state recognition, rehabilitation, and justice for the martyrs and injured warriors of the July 2024 Mass Uprising. Simultaneously honoring the sacrifices and ensuring justice for all victims of the 16-year fascist regime, including the martyrs of the 2013 Shapla Chattar massacre, victims of enforced disappearances (Aynaghar), extrajudicial killings, and state repression.

ধর্মীয় সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজReligious Harmony & Inclusive Society

বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষা করা। মাদ্রাসা ও সাধারণ শিক্ষাব্যবস্থার মধ্যকার কৃত্রিম বিভাজন দূর করে সকল ধারার তরুণ ও নাগরিকদের রাষ্ট্র গঠনের মূলধারায় ঐক্যবদ্ধ করা।Preserving Bangladesh’s centuries-old tradition of religious and social harmony. Bridging the artificial divide between Madrasa and general education streams to unite youth and citizens from all backgrounds into the mainstream of nation-building.

রাজনৈতিক পথচলাThe Journey

সংগ্রামের সিলসিলাChronicles of Struggle

২০১৯ সাল থেকে চলমান রাজনৈতিক পথচলা, শুরু থেকে আজ পর্যন্ত।A political journey under way since 2019, from its beginning to the present.

গেস্টরুম নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল
০১01২০১৯–২০২৩2019–2023
প্রতিরোধের হাতেখড়ি: ছাত্র অধিকার পরিষদ ও স্টুডেন্টস এগেইনস্ট টর্চারInitiation into Resistance: BSRC & Students Against Torture বিস্তারিত পড়ুনRead the chapter
গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশ
০২02২০২৩–২০২৪2023–2024
নতুন রাজনীতির আত্মপ্রকাশ: গণতান্ত্রিক ছাত্রশক্তিThe Birth of a New Politics: Democratic Student Force বিস্তারিত পড়ুনRead the chapter
জাতীয় পতাকায় মোড়া প্রতীকী কফিন সামনে রেখে শহীদদের গায়েবানা জানাজা
০৩03জুলাই–আগস্ট ২০২৪July–August 2024
জুলাই গণ-অভ্যুত্থান: ছাত্র-জনতার ৩৬ দিনThe July Mass Uprising: Thirty-Six Days of Students and People বিস্তারিত পড়ুনRead the chapter
হাসপাতালে আহত আন্দোলনকারীর খোঁজখবর
০৪04২০২৪–২০২৫2024–2025
অভ্যুত্থান-পরবর্তী পুনর্গঠন: শহীদ ও আহতদের পাশেPost-Uprising Reconstruction: Standing with the Martyrs and the Wounded বিস্তারিত পড়ুনRead the chapter
এনসিপির আত্মপ্রকাশের দিন তারেক রেজা
০৫05২০২৫–চলমান2025–ongoing
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): নয়া রাজনৈতিক বন্দোবস্তের পথেNational Citizen Party (NCP): Toward a New Political Settlement বিস্তারিত পড়ুনRead the chapter

ছাত্র-জনতার ৩৬ দিনThirty-six days of students and people

জুলাই ২০২৪July 2024

জুলাই কোনো একক ব্যক্তি বা সংগঠনের অর্জন নয়; এটি শহীদদের, আহতদের, আর রাজপথে নামা লাখো ছাত্র-জনতার।July is not the achievement of any one person or organization; it belongs to the martyrs, the wounded, and the millions of students and people who took to the streets.

  1. শহীদদের গায়েবানা জানাজাFuneral prayer for the martyrs ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছয় শহীদের গায়েবানা জানাজায় ইমামতি।Led the funeral prayer in absentia for the first six martyrs at Dhaka University.
  2. লং মার্চের আহ্বানThe call for the Long March শাহবাগ সমাবেশের মঞ্চ পরিচালনা; রাতে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের রাজপথে নামার আহ্বান।Ran the stage at the Shahbagh rally; that night, called on Qawmi madrasa students to join the march.
  3. শহীদ ও আহতদের তালিকাListing the martyrs and the wounded স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব হিসেবে ১,৫৮১ শহীদ ও ৩১,০০০+ আহতের প্রাথমিক তালিকা প্রণয়ন।As Member Secretary of the health sub-committee, compiled the preliminary list of 1,581 martyrs and 31,000+ wounded.
জুলাই অধ্যায় পড়ুনRead the July chapter

ভিডিওVideos

মিডিয়া ও ভিডিও আর্কাইভMedia & Video Archive

ইউটিউব চ্যানেলYouTube channel
নির্বাচিত ভিডিওFeatured videoএখন চলছেNow playing

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছয় শহীদের গায়েবানা জানাজার ইমামতিLeading the Absentee Funeral Prayer for the First Six Martyrs at Dhaka University

শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম ছয় শহীদের ঐতিহাসিক গায়েবানা জানাজা।The historic funeral prayer in absentia for the first six martyrs of the July Uprising, including Abu Sayed and Wasim Akram.

ইউটিউবে খুলুনOpen on YouTube

সব ভিডিওAll videos১৩13

সরাসরি লিখুনWrite directly

যোগাযোগContact

সংবাদমাধ্যম, সংগঠন বা সাধারণ নাগরিক, যে কেউ সরাসরি বার্তা পাঠাতে পারেন।Journalists, organizations and citizens can write directly.

[email protected]

বার্তা পাঠানSend a message