চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক রূপ দিতে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ও নতুন সংবিধানের দাবি সামনে রেখে দলটি পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার দিন থেকেই এই যাত্রায় আছেন তারেক রেজা: কেন্দ্রে, নিজ জেলা ঝিনাইদহে, আর পরে দলের নানা দায়িত্বে।On February 28, 2025, the National Citizen Party (NCP) was launched to give political shape to the aspirations of the 2024 mass uprising. Built around demands for state reform, the July Charter and a new constitution, the party set out as an alternative to the old political settlement. Tareq Reza has been part of this journey since its first day: at the centre, in his home district of Jhenaidah, and later in a range of party responsibilities.
প্রতিষ্ঠা ও দায়িত্বFounding and Responsibilities
আত্মপ্রকাশ অনুষ্ঠানের সূচনা হয় তারেক রেজার কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পান তিনি। একই সঙ্গে ঝিনাইদহ জেলার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী হিসেবে জেলায় দলের সাংগঠনিক কাজের ভিত গড়ার কাজও করেন তিনি। দলীয় রাজনীতির ব্যস্ততার মধ্যেও শহীদ ও আহতদের পরিবারগুলোর পাশে নিয়মিত ছুটে যাওয়া থেমে থাকেনি।The launch ceremony opened with Tareq Reza's recitation of the Quran. In the founding central committee, he was made a Joint Member Secretary. At the same time, as the founding Convener and Chief Coordinator of Jhenaidah district, he laid the groundwork for the party's organisation in the district. Party work never stopped him from regularly going to the families of the martyrs and the wounded.
জুলাই পদযাত্রাThe July March
অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে, ২০২৫ সালের জুলাইয়ে, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে সারা দেশে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করে এনসিপি। জেলায় জেলায় মানুষের বিপুল সাড়া ও ভালোবাসায় এই পদযাত্রা হয়ে ওঠে দলের সবচেয়ে সফল কর্মসূচি।In July 2025, on the first anniversary of the uprising, the NCP held its nationwide 'July March to Build the Nation' to press for the July Charter and state reform. Met in district after district with an outpouring of public response and affection, the march became the party's most successful programme.
সংস্কারের রাজনীতি ও ২৪ দফাThe Politics of Reform and the 24 Points
প্রতিষ্ঠার পর থেকেই এনসিপির রাজনীতির কেন্দ্রে রাষ্ট্র সংস্কার। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে দলটি মৌলিক সংস্কারের পক্ষে অবস্থান নেয় এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা দাবি করে। শুধু আনুষ্ঠানিক স্বাক্ষরে আইনি ভিত্তি তৈরি হয় না, এই যুক্তিতে ২০২৫ সালের ১৭ অক্টোবরের স্বাক্ষর অনুষ্ঠানে দলটি অংশ নেয়নি; সনদে স্বাক্ষর করে পরে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। তার আগে, ৩ আগস্ট ২০২৫ কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে এনসিপি ঘোষণা করে 'নতুন বাংলাদেশের ইশতেহার': নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক থেকে জাতীয় প্রতিরক্ষা কৌশল পর্যন্ত ২৪ দফার রূপরেখা।State reform has been at the centre of the NCP's politics since its founding. In the dialogue of the National Consensus Commission, the party argued for fundamental reform and demanded a legal basis for the July Charter and a guarantee of its implementation. Arguing that a signing ceremony alone creates no legal basis, it stayed away from the signing on October 17, 2025, and signed the charter later, in February 2026. Before that, on August 3, 2025, at a rally at the Central Shaheed Minar, the NCP announced its 'Manifesto for a New Bangladesh': a 24-point outline running from a new constitution and a Second Republic to a national defence strategy.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনThe Thirteenth Parliamentary Election
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ১১ দলের নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে অংশ নেয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এনসিপি ছয়টি আসনে জয়ী হয়, আর ১১ দলের ঐক্য ত্রয়োদশ সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়। একই দিনে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হয়।In the 2026 election to the Thirteenth Parliament, the NCP took part as a member of an eleven-party electoral alliance. In the February 12 election, the NCP won six seats, and the eleven-party alliance emerged as the main opposition in the Thirteenth Parliament. A referendum on the July National Charter was held on the same day.
হামলা, মামলা ও কারাবরণAttack, Case and Imprisonment
২০২৬ সালের ২২ মে, জুমার নামাজের পর ঝিনাইদহ শহরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তারেক রেজাসহ দলের নেতাকর্মীদের ওপর হামলা হয়; আহত হন কয়েকজন। থানা প্রথমে মামলা নিতে গড়িমসি করলে নেতাকর্মীদের নিয়ে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নেন তারেক রেজা। প্রায় ছয়-সাত ঘণ্টা পর সেই রাতে মামলা রেকর্ড হয়, যার বাদী তিনি নিজে। পরদিন ছাত্রদলের এক সাবেক নেতা পাল্টা মিথ্যা মামলা করেন, যাতে তারেক রেজাসহ ২৩ জনকে আসামি করা হয়।On May 22, 2026, after Friday prayers in Jhenaidah town, NCP Chief Coordinator Nasiruddin Patwary, Tareq Reza and other party members were attacked; several were injured. When the police station stalled on recording a case, Tareq Reza and party activists sat in front of Jhenaidah Sadar Police Station. After some six to seven hours, the case was recorded that night, with Tareq Reza himself as the complainant. The next day, a former Chhatra Dal leader filed a false counter-case naming Tareq Reza and 22 others.
২৪ মে সন্ধ্যায়, সহযোদ্ধা অয়ন রহমান খানকে আটকের প্রতিবাদে ডাকা সংবাদ সম্মেলনের ঠিক আগে, সেই মিথ্যা মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। নির্বাচিত সরকারের আমলে বিরোধী দলের একজন কেন্দ্রীয় নেতার এই গ্রেপ্তার দেশজুড়ে প্রতিবাদের জন্ম দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে '#FreeTareqReza' পোস্টার; দেশের বাইরেও, আমেরিকা ও ইউরোপের দেয়ালে দেয়ালে সেই পোস্টার লাগান প্রবাসীরা। পরদিন, ২৫ মে, জামিনে মুক্তি পান তিনি। তবে সহযোদ্ধা অয়ন রহমান খান ও মেহেদী হাসান আশিক তখনও কারাগারে; তাই ঈদুল আজহার জামাতেও তাঁদের মুক্তির দাবি তুলে ধরা হয়। দুজনই বর্তমানে জাতীয় যুবশক্তির নেতা।On the evening of May 24, just before a press conference he had called to protest the detention of his comrade Ayon Rahman Khan, police arrested Tareq Reza in that false case. The arrest of a central opposition leader under an elected government sparked protests across the country. A '#FreeTareqReza' poster spread on social media, and expatriates abroad put it up on walls across America and Europe. He was released on bail the next day, May 25. His comrades Ayon Rahman Khan and Mehedi Hasan Ashik, however, remained in jail, and their release was demanded even at the Eid al-Adha prayers. Both are now leaders of Jatiya Jubo Shokti.
ধর্ম ও সম্প্রীতি সেলThe Religion and Harmony Cell
অক্টোবর ২০২৫ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেন তারেক রেজা। সেলের মূল লক্ষ্য ছিল ধর্মকে বিভাজনের রাজনীতির হাতিয়ার হতে না দেওয়া এবং যেকোনো সম্প্রদায়ের মানুষ অবিচারের শিকার হলে তার পাশে দাঁড়ানো।From October 2025 to October 2026, Tareq Reza served as Secretary of the NCP's Religion and Harmony Cell. The cell's guiding aim was to keep religion from becoming a tool of divisive politics, and to stand by people of any faith who suffered injustice.
তারেক রেজা ও তাঁর সেল বরাবরই নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছে। এর একটি উল্লেখযোগ্য ঘটনা ফেনীর ইমাম জুবায়ের: মিথ্যা ধর্ষণ মামলায় তিনি কারাভোগ করেন, পরে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হন। সেলের পক্ষ থেকে তাঁর পাশে দাঁড়িয়ে সসম্মানে চাকরি ফেরত, ক্ষতিপূরণ ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি তোলা হয়। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জায়গায় মন্দির, গির্জা বা অন্য কোনো উপাসনালয় আক্রান্ত হলে নিজের দল নিয়ে সেখানে ছুটে গেছেন তারেক রেজা, কথা বলেছেন স্থানীয়দের সঙ্গে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি নিয়ে নানা বুদ্ধিবৃত্তিক আয়োজনও করেছেন তিনি।Tareq Reza and the cell consistently stood with people facing persecution. One notable case is that of Imam Zubayer of Feni, who was jailed in a false rape case and later proven innocent by a DNA test. Standing by him on behalf of the cell, they demanded his honourable reinstatement, compensation, and punishment for those who conspired against him. Whenever a temple, a church or any other place of worship came under attack, in Rajbari and elsewhere across the country, Tareq Reza went there with his team and spoke with local residents. Alongside this, he organised a range of intellectual programmes on religious harmony.
প্রবাসে সংগঠন: নতুন দায়িত্বOrganising Abroad: A New Responsibility
অক্টোবর ২০২৬ থেকে এনসিপির সাংগঠনিক সম্পাদক, ডায়াসপোরা (মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রেজা। যে প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি চলে, আর যাঁরা জুলাইয়ে দূর থেকেও দেশের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের সংগঠিত করা এবং দলের রাজনীতিতে তাঁদের কণ্ঠস্বর যুক্ত করাই এই দায়িত্বের মূল কাজ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে কমিটি গঠন ও সক্রিয় করার কাজ চলছে।Since October 2026, Tareq Reza has served as the NCP's Organizing Secretary, Diaspora (Middle East & Africa Region). The heart of the role is to organise the expatriates whose remittances keep the economy running, and who stood by the country from afar in July, and to give them a voice in the party's politics. Work is under way to form and activate committees in the Gulf, including Saudi Arabia, the United Arab Emirates and Qatar.
এই অধ্যায়ের লেখা এখনো চলছে।This chapter is still being written.