সংগ্রামের সিলসিলাChronicles of Struggle

১ম অধ্যায় · ২০১৯ – জুলাই ২০২৩Chapter 1 · 2019 – July 2023

প্রতিরোধের হাতেখড়ি: ছাত্র অধিকার পরিষদ ও স্টুডেন্টস এগেইনস্ট টর্চারInitiation into Resistance: BSRC & Students Against Torture

০১01

রাজপথের শুরু ও ফ্যাসিবাদবিরোধী লড়াইBeginning on the Streets & Anti-Fascist Struggle

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই তারেক রেজা ছিলেন রাজপথের নিয়মিত মুখ। কাশ্মীরের আজাদির দাবিতে আন্দোলন থেকে শুরু করে দিল্লির আধিপত্যবাদ ও এনআরসি-সিএএ (NRC-CAA) বিরোধী আন্দোলন, সবখানেই তিনি ছিলেন সরব। ২০১৯ সালের অক্টোবরে বুয়েটে আবরার ফাহাদ শহীদ হওয়ার ঘটনায় বড় ধাক্কা খান তিনি। ছাত্রলীগের নির্যাতনে হল ছেড়ে দেন এবং আখতার হোসেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আকরাম হুসাইনসহ তৎকালীন ছাত্র অধিকার পরিষদের লড়াকু কাফেলায় সরাসরি শামিল হয়ে যান। এরপর থেকে প্রতিটি ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে রাজপথই হয়ে ওঠে তাঁর ঠিকানা।From his very first year at the university, Tareq Reza was a regular presence on the streets. From the movement for Kashmir's freedom to the protests against Delhi's hegemony and the NRC-CAA, he remained vocal everywhere. The martyrdom of Abrar Fahad at BUET in October 2019 came as a heavy blow to him. Leaving his residential hall under Bangladesh Students' League (BSL) persecution, he directly joined the fighting ranks of the Bangladesh Students' Rights Council (BSRC; Chhatra Odhikar Parishad) alongside comrades like Akhter Hossen, Nahid Islam, Asif Mahmud Shojib Bhuyain and Akram Hossain. From then on, in every anti-fascist struggle, the streets were his address.

৭ আগস্ট ২০১৯: কাশ্মীরের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) বাতিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সংহতি সমাবেশে তারেক রেজা, নাহিদ ইসলামসহ সহযোদ্ধারা।August 7, 2019: Tareq Reza, Nahid Islam and fellow activists at a solidarity rally at Raju Sculpture, Dhaka University, protesting the revocation of Kashmir's special status (Article 370).
জানুয়ারি ২০২০: কুর্মিটোলায় ঢাবি ছাত্রী নিপীড়ন ও দেশব্যাপী ধর্ষণের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান।January 2020: Demonstration at Raju Sculpture demanding justice for the Kurmitola assault and nationwide violence against women.
০২02

ভয়ের রাজত্বে প্রতিরোধ: গুম, খুন ও নিপীড়নের বিরুদ্ধেResistance in a Reign of Fear: Against Disappearances, Killings and Repression

শেখ হাসিনার শাসনামলে ফ্যাসিবাদবিরোধী লড়াই ছিল প্রতিদিনের বাস্তবতা; একের পর এক ইস্যুতে নিয়মিত রাজপথে নামতে হতো। ২০২১ সালের মার্চে মোদিবিরোধী আন্দোলনেও তারেক রেজা ছিলেন সোচ্চার। সেই আন্দোলনে দেশজুড়ে গুলিতে শহীদ হন ১৭ জন, আর ছাত্রলীগ ও পুলিশের হামলার পর আখতার হোসেন ও আকরাম হুসাইনসহ বহু সহযোদ্ধা কারাগারে যান। ভয়াল সেই সময়েও তিনি পিছপা হননি। মানুষ যখন গুম বা 'আয়নাঘর' নিয়ে কথা বলতেও আতঙ্কিত হতো, সেই থমথমে সময়ে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ গড়ে তোলেন তাঁরা। পাশাপাশি চলতে থাকে ক্যাম্পাসে গেস্টরুম নির্যাতন ও প্রশাসনিক হয়রানি বন্ধের সংগ্রাম।Under Sheikh Hasina's rule, anti-fascist struggle was an everyday reality, with one issue after another bringing activists onto the streets. Tareq Reza was vocal during the anti-Modi protests of March 2021 as well. Seventeen people were shot dead across the country in those protests, and after attacks by BSL and police, many comrades, including Akhter Hossen and Akram Hossain, were sent to prison. Even in that climate of fear, he did not step back. At a time when people were terrified to even speak of enforced disappearances or Aynaghar (secret detention cells), they built sustained protest against disappearances, killings and extrajudicial executions, alongside continuing campaigns against guestroom torture and administrative harassment on campus.

কেন্দ্রীয় শহীদ মিনারে আখতার হোসেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আহনাফ সাঈদ খান ও সালেহউদ্দিন সিফাতসহ ঢাবি ছাত্র অধিকার পরিষদের সহযোদ্ধাদের সাথে।At the Central Shaheed Minar with DU BSRC comrades including Akhter Hossen, Asif Mahmud, Ahnaf Saeed Khan, and Saleh Uddin Sifat.
ঢাবির রেজিস্ট্রার ভবনে লাল ফিতার দৌরাত্ম্য ও ছাত্র হয়রানি বন্ধের দাবিতে হাসনাত আব্দুল্লাহসহ সহযোদ্ধাদের সাথে ঘেরাও কর্মসূচিতে প্ল্যাকার্ড হাতে।Holding a placard alongside Hasnat Abdullah and comrades during the siege of the DU Registrar Building against bureaucratic harassment.
রাষ্ট্রীয় গুম ও ‘আয়নাঘর’-এর বিরুদ্ধে শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে তারেক রেজা।Protesting enforced disappearances and Aynaghar at Shaheed Minar alongside freedom fighter Dr. Zafrullah Chowdhury.
০৩03

হামলা, রক্ত ও কারাগারের দিনগুলোAttacks, Blood & Days of Imprisonment

বিরোধী রাজনীতি করার কারণে ২০১৯ সাল থেকেই ছাত্রলীগের হামলা আর মারধর ছিল তাঁদের নিত্যদিনের বাস্তবতা; সঙ্গে ছিল মামলা ও গ্রেপ্তারের ভয়। এই ধারাবাহিকতায় সবচেয়ে বড় আঘাত আসে ২০২২ সালের ৭ অক্টোবর: রাজু ভাস্কর্যে শহীদ আবরার ফাহাদের ৩য় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগ থেকেই আখতার হোসেন ও আকরাম হুসাইনসহ ২৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।For practising opposition politics, attacks and beatings by BSL had been their daily reality since 2019, along with the threat of cases and arrest. The heaviest blow in that long run came on October 7, 2022, when BSL launched an armed attack on the memorial marking the 3rd anniversary of Abrar Fahad's martyrdom at Raju Sculpture. When the injured sought treatment at Dhaka Medical College Hospital, police arrested 24 leaders and activists, including Akhter Hossen and Akram Hossain, right from the emergency ward.

সহযোদ্ধাদের কারাগারে রেখে রাজপথ ছাড়েননি তারেক রেজা। তাঁদের মুক্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সচল রাখা, মুক্তির জন্য আইনি লড়াই, কারাগারে তাঁদের খোঁজখবর নেওয়া, সবকিছুতেই ছিলেন তিনি। শুধু এই ঘটনায় নয়; যখনই কোনো সহযোদ্ধা হামলার শিকার হয়েছেন বা আটক হয়েছেন, হাসপাতাল থেকে থানা পর্যন্ত তাঁদের পাশে থেকেছেন তিনি।Tareq Reza did not leave the streets while his comrades were behind bars. Keeping the human chains and protests for their release going on campus, the legal fight to free them, checking on them in jail: he was part of it all. Nor was it only this once. Whenever a comrade was attacked or detained, he stood by them, from the hospital to the police station.

অক্টোবর ২০২২: আবরার ফাহাদের স্মরণসভায় হামলা ও ঢাকা মেডিকেল থেকে ২৪ সহযোদ্ধাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজু ভাস্কর্যে মানববন্ধন (সর্ববামে তারেক রেজা)।October 2022: Human chain at Raju Sculpture protesting the attack on Abrar Fahad's memorial and the arrest of 24 injured comrades (Tareq Reza standing on the far left).
১৯ আগস্ট ২০২২: ফেসবুকে মতপ্রকাশের জেরে আটক শিক্ষার্থী মেফতাহুল মারুফকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে ফেরার পথে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত আহনাফ সাঈদ খানকে কাঁধে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছেন তারেক রেজা।August 19, 2022: Tareq Reza carrying critically injured comrade Ahnaf Saeed Khan on his shoulders to Dhaka Medical after a BSL attack while returning from Shahbagh Police Station.
৭ নভেম্বর ২০২২: দীর্ঘ ৩২ দিন কারাভোগের পর ২৪ সহযোদ্ধার জামিনে মুক্তির পর আনন্দঘন মুহূর্ত।November 7, 2022: Welcoming the 24 comrades after their release on bail following 32 days of imprisonment.
০৪04

২রা ফেব্রুয়ারির হামলা ও অদম্য প্রত্যাবর্তনThe February 2 Attack & Unyielding Return

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ধারাবাহিক এই সংগ্রামের মূল্য তাঁকে দিতে হয় ২০২৩ সালের ২রা ফেব্রুয়ারি রাতে। টিএসসিতে কাওয়ালি আড্ডার প্রস্তুতিতে সহযোদ্ধা লুৎফর রহমানের ওপর ছাত্রলীগের হামলার পর ঢাকা মেডিকেল থেকে ফেরার পথে প্রতিবাদ মিছিল বের করা হয়। সেই মিছিলের পরপরই শহীদুল্লাহ হলের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারেক রেজাকে তুলে নিয়ে যায়। হলের ভেতর আটকে রেখে, শহীদ আবরার ফাহাদকে যেভাবে নির্যাতন করা হয়েছিল ঠিক সেভাবেই, প্রায় এক ঘণ্টা ধরে স্টাম্প ও বেল্ট দিয়ে তাঁকে নির্মম নির্যাতন করা হয়। পরে সহযোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টায় অবশেষে তিনি উদ্ধার হন।He paid a heavy price for his relentless anti-fascist struggle on the night of February 2, 2023. Following a BSL attack on comrade Lutfor Rahman during preparations for a Qawwali gathering at TSC, a protest procession was brought out from Dhaka Medical. Immediately after the procession, BSL operatives abducted Tareq Reza from in front of Shahidullah Hall. Confined inside the hall, he was brutally tortured with cricket stumps and belts for nearly an hour, just as martyr Abrar Fahad had been, before finally being rescued through the efforts of his comrades and university teachers.

তাঁর ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় ক্যাম্পাসজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী ছাত্রসংগঠনসমূহ এবং ইসলামী ছাত্র আন্দোলনসহ ক্যাম্পাসের সকল ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সুস্থ হয়েই তিনি পুনরায় ক্যাম্পাসে ফেরেন এবং ফ্যাসিবাদবিরোধী কাজ অব্যাহত রাখেন।The barbaric attack sparked widespread outrage across the campus. All anti-fascist student organizations, including Jatiyatabadi Chhatra Dal (JCD), left-leaning student bodies, and Islami Chhatra Andolan, strongly condemned and protested the assault. Upon recovery, he returned to the campus and resumed his anti-fascist activities with renewed resolve.

২৪ জানুয়ারি ২০২৩: আবাসিক হলের গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিলে তারেক রেজা।January 24, 2023: Tareq Reza in a torch procession from Raju Sculpture protesting guestroom torture in residential halls.
২রা ফেব্রুয়ারি ২০২৩: লুৎফর রহমানের ওপর হামলার পর ঢাকা মেডিকেল থেকে বের করা প্রতিবাদ মিছিল; এই মিছিলের পরপরই তারেক রেজাকে তুলে নিয়ে যায় ছাত্রলীগ।February 2, 2023: Protest procession from Dhaka Medical after the attack on Lutfor Rahman; moments after this march, Tareq Reza was abducted by BSL.
শহীদুল্লাহ হলে ছাত্রলীগের নির্যাতনের পর হাসপাতালে চিকিৎসাধীন তারেক রেজা।Tareq Reza receiving treatment at the hospital following the brutal torture inside Shahidullah Hall.
সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে নিপীড়কদের বিচারের দাবিতে ঢাবি উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি প্রদান।Submitting a memorandum at the DU Vice-Chancellor's office demanding justice against the perpetrators after recovering.
০৫05

স্টুডেন্টস এগেইনস্ট টর্চার: নির্যাতনের দালিলিক প্রতিরোধStudents Against Torture: Resistance Through Documentation

রাজপথের প্রতিবাদের পাশাপাশি নির্যাতনের প্রমাণ সংরক্ষণকেও লড়াইয়ের হাতিয়ার বানান তারেক রেজা ও তাঁর সহযোদ্ধারা। ২০২১ সালে প্রতিষ্ঠিত মানবাধিকার প্ল্যাটফর্ম 'স্টুডেন্টস এগেইনস্ট টর্চার' (SAT)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতনের তথ্য-প্রমাণ সংগ্রহের কাজে যুক্ত হন। করোনার পর হল খোলার পাঁচ মাসের মাথায়, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি SAT তাদের প্রথম প্রতিবেদনে জানায়, ছয়টি হলে অন্তত ১৮ শিক্ষার্থী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, অথচ তিনটি ছাড়া কোনো ঘটনারই সুরাহা হয়নি। গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে প্রশাসনিক বিধি ও আইন প্রণয়নের দাবি তুলে SAT হুঁশিয়ারি দেয়, নির্যাতন বন্ধ না হলে আচার্য ও হাইকোর্ট পর্যন্ত যাবে তারা।Alongside street protests, Tareq Reza and his comrades turned the documentation of torture into a weapon of resistance. As a founding member of the human rights platform 'Students Against Torture' (SAT), established in 2021, he took part in gathering evidence of BSL's guestroom torture across Dhaka University's residential halls. On February 28, 2022, five months after the halls reopened following the pandemic, SAT's first report revealed that at least 18 students had been physically and mentally tortured across six halls, with all but three cases left unresolved. Demanding administrative rules and a law against guestroom torture, SAT warned that it would take the matter to the Chancellor and the High Court if the abuse did not stop.

এক বছর পর, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত দ্বিতীয় বার্ষিক প্রতিবেদন আরও ভয়াবহ চিত্র তুলে ধরে: ২০২২ সালে ঢাবিতে ২০টি ঘটনায় ২৭ শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন, অথচ প্রশাসন ব্যবস্থা নিয়েছে মাত্র ৪টিতে। কয়েক সপ্তাহ আগে শহীদুল্লাহ হলে নিজেই নির্মম নির্যাতনের শিকার হওয়া তারেক রেজা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন; প্রথম আলোর প্রতিবেদনে SAT সদস্য হিসেবে তাঁর ওপর নির্যাতনের ঘটনাও উঠে আসে। প্রথম আলো, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ২৪, ঢাকা পোস্ট ও ইউএনবিসহ জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন দুটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়, আর প্রকাশ্যে জবাব দিতে বাধ্য হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রলীগের শীর্ষ নেতারা।A year later, SAT's second annual report, released on February 28, 2023, painted an even grimmer picture: in 2022, 27 DU students had been tortured in 20 incidents, yet the administration had acted in only 4. Just weeks after enduring brutal torture inside Shahidullah Hall himself, Tareq Reza was present at the report's press conference at the office of the Dhaka University Journalists' Association (DUJA), and Prothom Alo's coverage also reported the torture he had suffered as a SAT member. Both reports were prominently covered by national media, including Prothom Alo, The Daily Star, bdnews24, Dhaka Post and UNB, forcing the university proctor and top BSL leaders to respond publicly.

এই কাজের মূল্যও দিতে হয়েছে। ২০২২ সালের ১৯ আগস্ট শাহবাগ থানা থেকে আটক এক শিক্ষার্থীকে ছাড়িয়ে আনার পথে SAT-এর পরিচালক সালেহউদ্দিন সিফাত ও ডকুমেন্টেশন প্রধান আহনাফ সাঈদ খানের ওপর হামলা চালায় ছাত্রলীগ। তবু থেমে থাকেনি দালিলিক এই লড়াই। SAT-এর পরিসংখ্যান পরে দ্য ডেইলি স্টারের মতামত কলামে স্থান পায় এবং ছাত্রলীগের গেস্টরুম সংস্কৃতি নিয়ে ইংরেজি উইকিপিডিয়ার নিবন্ধে তথ্যসূত্র হিসেবে উদ্ধৃত হয়, যার মাধ্যমে ঢাবির হলগুলোর অন্ধকার চিত্র পৌঁছে যায় আন্তর্জাতিক পাঠকের কাছে।This work came at a cost. On August 19, 2022, BSL attacked SAT's director Saleh Uddin Sifat and its head of documentation Ahnaf Saeed Khan as they returned from Shahbagh Police Station after securing the release of a detained student. Yet the documentation never stopped. SAT's figures later appeared in an opinion column in The Daily Star and are cited as a source in the English Wikipedia article on BSL's guestroom culture, carrying the dark reality of DU's halls to an international readership.

২৮ ফেব্রুয়ারি ২০২৩: হামলার রেশ কাটিয়ে ওঠার মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে SAT-এর পক্ষ থেকে ঢাবির হলগুলোতে শিক্ষার্থী নির্যাতনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ।February 28, 2023: Presenting the Annual Report on Torture in Dhaka University Dormitories on behalf of SAT at the DUJA office.
০৬06

পাঠচক্র ও নতুন রাজনীতির সন্ধানেStudy Circles & In Search of a New Politics

শুধু স্লোগানে যে ফ্যাসিবাদ হটানো যাবে না, তা ততদিনে স্পষ্ট। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আহনাফ সাঈদ খানের নেতৃত্বে ঢাবি শাখায় শুরু হয় তাত্ত্বিক কাজের নতুন ধারা, যেখানে 'পাঠচক্র সেল'-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব নেন তারেক রেজা। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের গঠনতন্ত্র লঙ্ঘন, অভ্যন্তরীণ অস্বচ্ছতা ও দলীয় লেজুড়বৃত্তির কারণে পুরোনো কাঠামোয় থাকা আর সম্ভব হচ্ছিল না। ২০২৩ সালের ২৩ জুলাই লেজুড়বৃত্তিক রাজনীতির কাছে মাথা নত না করার ঘোষণা দিয়ে আসিফ মাহমুদ ও আহনাফদের সাথে একযোগে পদত্যাগ করেন ঢাবির ২১ নেতা। শেষ হয় একটি অধ্যায়, আর শুরু হয় নতুন রাজনীতির পথচলা।By then, it was clear that slogans alone could not dismantle fascism. Under the leadership of Asif Mahmud and Ahnaf Saeed Khan, a new stream of theoretical engagement began in the DU unit, with Tareq Reza taking charge as Coordinator of the 'Study Circle Cell'. However, constitutional violations, internal lack of transparency, and partisan subservience by the central leadership made remaining in the old structure impossible. On July 23, 2023, declaring their refusal to bow to subservient politics, 21 DU leaders, including Asif Mahmud, Ahnaf, and Tareq Reza, resigned collectively, closing one chapter and embarking on a new political journey.

পাঠচক্র সেলের সমন্বয়ক হিসেবে ক্যাম্পাসে সহযোদ্ধাদের নিয়ে নিয়মিত পাঠচক্র ও তাত্ত্বিক আলোচনায় তারেক রেজা।Conducting regular study circles and theoretical discussions on campus as Coordinator of the Study Circle Cell.
তরুণ কর্মীদের রাজনৈতিক ও তাত্ত্বিক প্রজ্ঞা গড়ে তুলতে উন্মুক্ত পাঠচক্রের আরেকটি মুহূর্ত।Another moment from an open-air study session aimed at building political and theoretical depth among young activists.
মার্চ ২০২৩: গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে আহতদের সহায়তায় ঢাকা মেডিকেলে রক্ত, ওষুধ ও খাবার সহায়তা বুথে।March 2023: Volunteering at the blood, medicine, and food relief booth at Dhaka Medical for victims of the tragic Gulistan explosion.