শিক্ষা, শক্তি, মুক্তি: আত্মপ্রকাশের দিনEducation, Strength, Liberation: The Day of the Launch
ছাত্র অধিকার পরিষদ ছাড়ার পর মাহফুজ আলম ও নাহিদ ইসলামের নেতৃত্বাধীন বুদ্ধিবৃত্তিক পাঠচক্রের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনা চলে। সেই বোঝাপড়া থেকেই ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্রশক্তি। ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে আখতার হোসেনকে আহ্বায়ক ও নাহিদ ইসলামকে সদস্যসচিব করে সংগঠনের ঘোষণা দেওয়া হয়, এরপর মিছিল যায় রাজু ভাস্কর্যে। "দায়, দরদ ও মানবিক মর্যাদাভিত্তিক রাজনৈতিক সমাজ" গড়ার অঙ্গীকার আর "শিক্ষা, শক্তি, মুক্তি" স্লোগান নিয়ে লেজুড়বৃত্তির বাইরে একটি স্বাধীন জাতীয় ছাত্র রাজনীতির পথ খোঁজে সংগঠনটি। এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান তারেক রেজা।After leaving BSRC, long discussions followed with the intellectual study circle led by Mahfuj Alam and Nahid Islam. Out of that understanding, the Democratic Student Force (DSF; Gonotantrik Chhatra Shakti) was launched on October 4, 2023. At a press conference in front of the DUCSU building, the organization was announced with Akhter Hossen as Convener and Nahid Islam as Member Secretary, followed by a march to Raju Sculpture. Pledging a political society built on responsibility, compassion and human dignity, under the slogan "Education, Strength, Liberation", it sought a path to independent national student politics free from partisan subservience. Tareq Reza became the founding Joint Convener of its Dhaka University unit.
প্রথম দিনেই রক্তBlood on the Very First Day
নতুন সংগঠনের পথচলা শুরু হয় রক্ত দিয়ে। আত্মপ্রকাশের কর্মসূচি শেষে ফেরার পথে দুপুরে ক্যাম্পাসে পরমাণু শক্তি কমিশনের সামনে নেতা-কর্মীদের ওপর হামলা হয়। আক্রান্তরা এর জন্য ছাত্রলীগকে দায়ী করেন। আখতার হোসেনসহ অন্তত ১১ জন আহত হন; আখতার হোসেনের ঠোঁট ও মুখ রক্তাক্ত হয়ে যায়, তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। জন্মের দিনেই হামলার শিকার হয়ে সংগঠনটি বুঝে নেয়, সামনের পথ সহজ হবে না।The new organization's journey began in blood. Returning from the launch programme that afternoon, its leaders and activists were attacked on campus in front of the Atomic Energy Commission. The victims held BSL responsible. At least 11 people were injured, including Akhter Hossen, whose lips and face were left bloodied; he was taken to the emergency ward of Dhaka Medical College Hospital. Attacked on the very day of its birth, the organization understood that the road ahead would not be easy.
প্রহসনের নির্বাচন বর্জনের ডাকThe Call to Boycott a Sham Election
২০২৪ সালের ৭ জানুয়ারির একতরফা নির্বাচনকে "ডামি নির্বাচন" আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানায় গণতান্ত্রিক ছাত্রশক্তি। বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়নের প্রতিবাদ করে সংগঠনটি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলে রাজু ভাস্কর্যে বর্জনের কর্মসূচি পালন করে। নির্বাচনের পর ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানায় তারা।Calling the one-sided election of January 7, 2024 a "dummy election", the DSF urged citizens to boycott it. The organization protested the crackdown on opposition parties and, together with other student organizations and general students at Dhaka University, held boycott programmes at Raju Sculpture. After the election, it thanked the people for staying away from the polls.
ফিলিস্তিনের পক্ষে, বিশ্বের ছাত্রদের সঙ্গেFor Palestine, Alongside the World's Students
দেশের সীমানা ছাড়িয়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোও ছিল এই রাজনীতির অংশ। ২০২৪ সালের বসন্তে গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লে গণতান্ত্রিক ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোরালো আন্দোলন গড়ে তোলে। সংগঠনটির উদ্যোগে আয়োজিত একের পর এক কর্মসূচি থেকে গাজায় গণহত্যা বন্ধ, ক্যাম্পাসে ছাত্রদের ওপর দমন বন্ধ এবং ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের দাবি ওঠে।Standing with the oppressed beyond the country's borders was also part of this politics. In the spring of 2024, as student movements against the genocide in Gaza spread across universities worldwide, the DSF built a strong movement at Dhaka University. Through one programme after another organised by the DSF, demands were raised for an end to the genocide in Gaza, to the repression of students on campuses, and to military aid to Israel.
মাঠের নানা লড়াইMany Fronts on the Ground
গণতান্ত্রিক ছাত্রশক্তি শুধু ক্যাম্পাসের সংগঠন ছিল না। পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলন থেকে জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের উচ্ছেদ থেকে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীর প্রতি নিপীড়ন, অল্প কয়েক মাসে বহু ইস্যুতে মাঠে নামে সংগঠনটি। জুনে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে এই কাঠামো থেকেই উঠে আসে নেতৃত্ব।The DSF was never only a campus organization. From the garment workers' wage movement to tributes on national days, from the eviction of minority and marginalized communities to the harassment of women students on campus, it took to the streets on many issues within a few short months. When the quota reform movement began in June, leadership emerged from this very structure.