সংগ্রামের সিলসিলাChronicles of Struggle

৩য় অধ্যায় · জুলাই – আগস্ট ২০২৪Chapter 3 · July – August 2024

জুলাই গণ-অভ্যুত্থান: ছাত্র-জনতার ৩৬ দিনThe July Mass Uprising: Thirty-Six Days of Students and People

জুলাই কোনো একক ব্যক্তি বা সংগঠনের অর্জন নয়; এটি শহীদদের, আহতদের, আর রাজপথে নামা লাখো ছাত্র-জনতার। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের মুখে রূপ নেয় ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সেই সামষ্টিক লড়াইয়ে তারেক রেজার পথচলা এখানে দিন ধরে তুলে ধরা হলো।July belongs to no single person or organization; it belongs to the martyrs, the wounded, and the millions of students and citizens who took to the streets. A movement that began with a demand for quota reform became, in the face of state killing, a mass uprising against fascism. This chapter traces, day by day, Tareq Reza's part in that collective struggle as one of the coordinators of the Anti-Discrimination Student Movement.

১৪ – ১৬ জুলাইJuly 14 – 16

'রাজাকার' মন্তব্য থেকে আবু সাঈদের শাহাদাতFrom the 'Razakar' Remark to Abu Sayed's Martyrdom

২০২৪ সালের জুনে হাইকোর্টের রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে শিক্ষার্থীরা রাজপথে নামেন; জুলাইয়ের শুরুতে 'বাংলা ব্লকেড' কর্মসূচিতে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ইঙ্গিত করে 'রাজাকার' মন্তব্য করলে সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অসুস্থ শরীর নিয়েই সেই রাতে সহযোদ্ধাদের সঙ্গে রাজপথে নামেন তারেক রেজা। পরদিন, ১৫ জুলাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলা সারা দেশকে বিক্ষুব্ধ করে তোলে।When a High Court verdict in June 2024 reinstated quotas in government jobs, students took to the streets, and by early July the 'Bangla Blockade' programme had spread the movement across the country. On July 14, after then Prime Minister Sheikh Hasina alluded to the protesters with the 'Razakar' remark, protests erupted that very night at Dhaka University and campuses nationwide. Despite being unwell, Tareq Reza took to the streets with his comrades that night. The next day, July 15, BSL's brutal attack on students on campus, especially women students, outraged the entire country.

এর প্রতিবাদে ১৬ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশসহ দেশব্যাপী কর্মসূচি ডাকা হয়। হামলার আশঙ্কার মধ্যে সেদিন গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারেক রেজা; ঢাকা মেডিকেল এলাকায় অবরুদ্ধ হয়ে পড়ার পর একটি মিছিলের সঙ্গে মিশে দুজন নিরাপদে শহীদ মিনারে পৌঁছান। সেদিনই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে শহীদ হন; চট্টগ্রামে ওয়াসিম আকরাম ও ঢাকায় ফারুকসহ প্রাণ হারান ছয়জন। এই রক্ত কোটা সংস্কারের দাবিকে রূপ দেয় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গণজাগরণে।In protest, a nationwide programme was called for July 16, with a rally at the Central Shaheed Minar. Amid fears of attack, Tareq Reza was responsible that day for the safety of DSF Convener Akhter Hossen; after being cornered near Dhaka Medical College, the two slipped into a passing procession and reached the Shaheed Minar safely. That same day in Rangpur, Begum Rokeya University student Abu Sayed stood before police gunfire with his arms outstretched and was martyred; six people were killed, among them Wasim Akram in Chattogram and Faruk in Dhaka. Their blood turned a demand for quota reform into an awakening against the state machinery itself.

১৪ জুলাই ২০২৪: 'রাজাকার' মন্তব্যের প্রতিবাদে রাতের ক্যাম্পাসে সহযোদ্ধাদের সঙ্গে।July 14, 2024: With comrades on campus on the night of protest against the 'Razakar' remark.
১৭ জুলাইJuly 17

শহীদদের গায়েবানা জানাজাThe Funeral Prayer in Absentia for the Martyrs

১৬ জুলাইয়ের শহীদদের স্মরণে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি দেওয়া হয়। জাতীয় পতাকায় মোড়া প্রতীকী কফিন সামনে রেখে অনুষ্ঠিত সেই জানাজায় ইমামতি করেন তারেক রেজা; সেদিন এক কাতারে দাঁড়ায় ছাত্র-জনতার শোক আর প্রতিরোধ। একই দিনে গ্রেপ্তার হন আখতার হোসেন, যিনি জুলাই অভ্যুত্থানের প্রথম কারাবন্দী হিসেবে পরিচিত।To honour the martyrs of July 16, a funeral prayer in absentia and coffin procession were called at Dhaka University on July 17. Tareq Reza led that prayer as imam, before symbolic coffins draped in the national flag; that day, the grief and the resistance of students and people stood in a single row. On the same day Akhter Hossen was arrested, remembered as the first prisoner of the July Uprising.

জানাজা শেষে কফিন মিছিল বের হলে পুলিশ, র‍্যাব ও বিজিবি সামনে-পেছন দুই দিক থেকে হামলা চালায়। নিরস্ত্র শিক্ষার্থীরা হলপাড়ায় অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন, বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। জানাজায় ইমামতির কারণে এরপর তারেক রেজাকে খুঁজতে শুরু করে পুলিশ; গ্রেপ্তার এড়াতে তাঁকে আত্মগোপনে যেতে হয়।As the coffin procession set out after the prayer, police, RAB and BGB attacked it from front and rear. Unarmed students regrouped in the residential hall area and resisted, but were eventually forced off campus, and the university was declared closed. Because he had led the funeral prayer, police then began searching for Tareq Reza, and he was forced into hiding to avoid arrest.

১৭ জুলাই ২০২৪: পতাকায় মোড়া প্রতীকী কফিন সামনে রেখে শহীদদের গায়েবানা জানাজা।July 17, 2024: The funeral prayer in absentia for the martyrs, before symbolic flag-draped coffins.
১৭ জুলাই ২০২৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জুলাইয়ের শহীদদের স্মরণে জানাজায় শিক্ষার্থীরা।July 17, 2024: Students at Dhaka University in prayer for the martyrs of July 16.
১৮ জুলাই – ১ আগস্টJuly 18 – August 1

ব্ল্যাকআউট, গুম ও ৯ দফাBlackout, Abductions and the Nine-Point Demand

১৮ জুলাইয়ের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অভূতপূর্ব প্রতিরোধ আর সাধারণ মানুষের অংশগ্রহণ আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। সে রাত থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, ১৯ জুলাই মধ্যরাত থেকে জারি হয় কারফিউ, আর এই অন্ধকারের মধ্যেই চলে নির্বিচার হত্যাকাণ্ড। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু বাকের মজুমদারসহ কয়েকজন সমন্বয়ককে তুলে নিয়ে নির্যাতন করা হয়; পরে ছয় সমন্বয়ককে আটকে রাখা হয় ডিবি কার্যালয়ে। এ অবস্থায় বাইরে থাকা সমন্বয়কদের মধ্য থেকে আব্দুল কাদের ৯ দফা দাবি ঘোষণা করেন, আর আন্দোলন সচল থাকে।On July 18, the 'Complete Shutdown' saw unprecedented resistance from students of private universities, colleges and madrasas, joined by ordinary people, and the movement turned a corner. That night the internet was shut down nationwide; a curfew followed from midnight on July 19, and under this darkness came indiscriminate killing. Several coordinators, including Nahid Islam, Asif Mahmud Shojib Bhuyain and Abu Baker Majumder, were abducted and tortured; six coordinators were later held at the Detective Branch office. Meanwhile, from among the coordinators still at large, Abdul Kader announced a nine-point demand, and the movement stayed alive.

আত্মগোপন থেকেই ১৯ জুলাই আবার মাঠে ফেরেন তারেক রেজা। সেদিন রাতেই খবর আসে, মিরপুরে মাথায় গুলি লেগে শহীদ হয়েছেন তাঁর দূর সম্পর্কের চাচাতো ভাই আসিফ ইকবাল। সেই রাতে তিনি শপথ নেন, হাসিনার পতন না দেখে থামবেন না। ইন্টারনেট ফিরলে অনলাইন-অফলাইনে প্রচারণা, ৩০ জুলাইয়ের 'প্রোফাইল লাল' কর্মসূচি এবং ৩১ জুলাইয়ের 'মার্চ ফর জাস্টিস'-সহ একের পর এক কর্মসূচিতে বাইরে থাকা সহযোদ্ধা রিফাত রশীদ, আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকারের সঙ্গে সমন্বয় করে আন্দোলনের গতি ধরে রাখেন তিনি। ১ আগস্ট ডিবি হেফাজত থেকে মুক্তি পান ছয় সমন্বয়ক।Still in hiding, Tareq Reza returned to the streets on July 19. That night came the news that his distant cousin, Asif Iqbal, had been shot in the head and killed in Mirpur. That night he vowed not to stop until Hasina fell. Once the internet was restored, he worked in coordination with comrades still at large, Rifat Rashid, Abdul Hannan Masud and Mahin Sarker, to keep up the momentum, through campaigning online and offline, the 'red profile' programme of July 30 and the 'March for Justice' of July 31. On August 1, the six coordinators were released from Detective Branch custody.

২ – ৩ আগস্টAugust 2 – 3

সরকার পতনের এক দফাThe One-Point Demand for the Government's Fall

২ আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীতে চলে নানা কর্মসূচি, যার একটি 'দ্রোহযাত্রা'। পরদিন, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের জনসমুদ্র থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের 'এক দফা' ঘোষণা করেন। এই দিনগুলোতে গ্রেপ্তার এড়াতে প্রায় প্রতিদিন আশ্রয় বদলাতে হতো, ফোনের সিম বন্ধ রেখে যোগাযোগ চলত শুধু অনলাইনে, ভিপিএনের আড়ালে।On August 2, the capital saw several programmes demanding justice for the killings, among them the 'March of Defiance' (Drohojatra). The next day, August 3, from a sea of people at the Central Shaheed Minar, Nahid Islam announced on behalf of the Anti-Discrimination Student Movement the 'one-point demand' for the government's resignation. Through these days, avoiding arrest meant changing shelter almost every night and keeping SIM cards switched off and communicating only online, behind a VPN.

২ আগস্ট ২০২৪: হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দ্রোহযাত্রায় তারেক রেজা।August 2, 2024: Tareq Reza in the March of Defiance, demanding justice for the killings.
৩ আগস্ট ২০২৪: কেন্দ্রীয় শহীদ মিনারে নাহিদ ইসলামের এক দফা ঘোষণার মঞ্চে অন্য সমন্বয়কদের সঙ্গে তারেক রেজা (নাহিদ ইসলামের ঠিক পেছনে, ডান পাশে)।August 3, 2024: Tareq Reza with fellow coordinators on the stage at the Central Shaheed Minar (just behind Nahid Islam, to the right) as Nahid Islam announces the one-point demand for the government's fall.
৪ আগস্টAugust 4

অসহযোগ, শাহবাগ ও লং মার্চের ডাকNon-Cooperation, Shahbagh and the Call for the Long March

৪ আগস্ট শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন। দেশজুড়ে ক্ষমতাসীন দলের সশস্ত্র কর্মী ও পুলিশের গুলিতে সেদিন শতাধিক মানুষ শহীদ হন; অদূরে বাংলামোটর থেকে শহীদদের লাশ নিয়ে মিছিল পৌঁছায় শাহবাগে। হাজারো মানুষের সেই শাহবাগ সমাবেশে মঞ্চ পরিচালনা এবং শীর্ষ সমন্বয়কদের সঙ্গে মাঠের সমন্বয়ের দায়িত্ব পালন করেন তারেক রেজা। বিকেলে কারফিউ ঘোষণার মধ্যেই ৬ আগস্ট 'লং মার্চ টু ঢাকা'র ডাক দেওয়া হয়, যা পরে এগিয়ে আনা হয় ৫ আগস্টে।August 4 marked the start of total non-cooperation. Across the country, gunfire from armed ruling-party activists and police killed more than a hundred people that day; from nearby Banglamotor, processions carrying the bodies of the martyrs reached Shahbagh. At that rally of thousands in Shahbagh, Tareq Reza was responsible for running the stage and coordinating the ground with the senior coordinators. As a curfew was declared that afternoon, the call went out for a 'Long March to Dhaka' on August 6, later brought forward to August 5.

সেদিন রাতে, নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করা তারেক রেজা দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের লং মার্চে রাজপথে নেমে আসার আহ্বান জানান। পরদিনের চূড়ান্ত লড়াইয়ে রাজপথে মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।That night, Tareq Reza, himself educated in the Qawmi madrasa system, called on Qawmi madrasa students across the country to join the Long March. In the decisive struggle the next day, the strong presence of madrasa students on the streets was unmistakable.

৪ আগস্ট ২০২৪: অসহযোগের দিন শাহবাগের সমাবেশ।August 4, 2024: The Shahbagh rally on the day of non-cooperation.
৪ আগস্ট ২০২৪: শাহবাগে ছাত্র-জনতার অবস্থান।August 4, 2024: Students and people holding Shahbagh.
৫ আগস্ট • ৩৬ জুলাইAugust 5 • "July 36"

বিজয়ের দিনThe Day of Victory

৫ আগস্ট, যা ইতিহাসে '৩৬ জুলাই' নামে পরিচিত, কারফিউ ভেঙে রাজধানীমুখী হয় লাখো মানুষ। সকালে শহীদ মিনারের পথ ছিল অবরুদ্ধ; চানখারপুলে নির্বিচার গুলিতে শহীদ হন আনাসসহ অনেকে। এ সময় আসিফ মাহমুদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে মাঠের সমন্বয়ে যুক্ত থাকেন তারেক রেজা, আর জনতার স্রোত একসময় শাহবাগের দখল নেয়। হাতিরপুল থেকে সহযোদ্ধাদের নিয়ে শাহবাগের পথে থাকতেই আসে সেই খবর: শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। উল্লসিত জনতা গণভবন ও জাতীয় সংসদ ভবনের দখল নেয়।On August 5, remembered in history as 'July 36', millions defied the curfew and converged on the capital. That morning the way to the Shaheed Minar was blocked; at Chankharpul, indiscriminate gunfire killed Anas and many others. Through those hours, Tareq Reza stayed in phone contact with Asif Mahmud, helping coordinate the ground, until the tide of people took Shahbagh. He was on the way from Hatirpool to Shahbagh with his comrades when the news arrived: Sheikh Hasina had resigned and fled the country. Jubilant crowds took over Gonobhaban and the National Parliament.

সেদিন রাতে চ্যানেল ২৪-এ সমন্বয়কদের সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ছাত্রদের অবস্থান তুলে ধরা হয়; সেখানে সমন্বয়ক দলের সঙ্গে উপস্থিত ছিলেন তারেক রেজা।That night, at the coordinators' press conference at Channel 24, the students set out their position on an interim government; Tareq Reza was present with the team of coordinators.

৫ আগস্ট ২০২৪: জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জনতার বিজয় উদযাপন।August 5, 2024: The people's victory celebration at the National Parliament grounds.
৫ আগস্ট ২০২৪: বিজয়ের রাতে সমন্বয়কদের সংবাদ সম্মেলন।August 5, 2024: The coordinators' press conference on the night of victory.
৫ আগস্ট ২০২৪: বিজয়ের রাতে সহযোদ্ধাদের সঙ্গে।August 5, 2024: With comrades on the night of victory.
৬ – ৮ আগস্টAugust 6 – 8

আয়নাঘরের বন্দিমুক্তি ও নতুন যাত্রাFreedom from the Aynaghar and a New Beginning

পতনের পর ৬ ও ৭ আগস্ট গুমের শিকার পরিবারগুলোর সংগঠন 'মায়ের ডাক'-এর সঙ্গে গোপন বন্দিশালা 'আয়নাঘর'-এ আটক মানুষদের মুক্তির দাবিতে মাঠে ছিলেন তারেক রেজা। এ সময় দীর্ঘ বছর পর মুক্তি পান সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ অনেকে। ৮ আগস্ট বঙ্গভবনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি প্রত্যক্ষ করেন নতুন বাংলাদেশের যাত্রার সূচনা।After the fall, on August 6 and 7, Tareq Reza was on the ground with Mayer Daak, the organization of families of the forcibly disappeared, demanding the release of those held in the secret detention centre known as 'Aynaghar'. In those days, after long years, former Brigadier General Abdullahil Amaan Azmi, Michael Chakma and many others walked free. On August 8, at Bangabhaban, he witnessed the swearing-in of the interim government led by Dr. Muhammad Yunus and the beginning of a new Bangladesh.

৮ আগস্ট ২০২৪: বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে সহযোদ্ধাদের সঙ্গে।August 8, 2024: With comrades at Bangabhaban for the swearing-in of the interim government.

শহীদদের রক্তের ঋণ আর আহতদের প্রতি দায় নিয়েই শুরু হয় পরের পথচলা।The journey that followed began with a debt to the martyrs' blood and a duty to the wounded.